বগুড়ার খবর

সান্তাহার পৌরসভার উদ্যোগে গাছের চারা বিতরণ

আবু বকর সিদ্দিক বক্কর, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

সারাদেশে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে ২০২৬-২০৩০ সাল পর্যন্ত সময়ে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপন কর্মসূচির আওতায় সান্তাহার পৌরসভায় ৬ মাসে ১০০০ টি বৃক্ষ রোপনের কর্মপরিকল্পনায় পৌর এলাকাধীন শিক্ষা প্রতিষ্ঠান সমূহে রোপনের জন্য গাছের চারা বিতরণ করা হয়।

আজ (২৫ আগস্ট) মঙ্গলবার বেলা এগারো ঘটিকার সময় উপজেলার সান্তাহার পৌরসভা প্রাঙ্গণে পৌরসভার উদ্যোগে বনজ ও ফলজ গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা বিএনপির সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল, সাবেক সাংগঠনিক সম্পাদক এবং সাবেক তুখোড় ছাত্রনেতা এম এফ সিদ্দিকী গুড্ডু এহসান, বগুড়া জেলা যুবদলের সদস্য মিজানুর রহমান জিকো, আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া।

আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সান্তাহার পৌরসভার প্রশাসক জনাব মাসুমা বেগমের সভাপতিত্বে এবং পৌরসভার উপ সহকারী প্রকৌশলী ইউসুফ আলীর সঞ্চালনায় পৌরসভার সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান তালুকদার, উপ-সহকারী প্রকৌশলী মাশফিকুর রহমান মাশফি, কর অফিসার শফিউল আলম জেমস, হিসাব রক্ষক বকুল হোসেন, সার্ভেয়ার আব্দুর রশিদ টুকু, লাইসেন্স পরিদর্শক জামাল হোসেন, অফিস স্টাফ জাহাঙ্গীর আলম, রফিকুল ইসলাম, আলম হোসেন, আব্দুস সালাম, বিলকিস বানু, আনছারী শাহিন, মোসলেমা খাতুন, ফেরদৌস হোসেন, মতিউর রহমান পিন্টু উপস্থিত ছিলেন।

এছাড়াও সান্তাহার পৌর বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর শাকিল আলম, বিএনপি নেতা মোস্তফা কামাল মুকুল, আদমদীঘি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক এস এম জুয়েল রানা সান্তাহার পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক সৌরভ কুমার কর্মকার, এক নম্বর সদস্য আব্দুস সবুর সবুজ, যুবদল নেতা শামীম হোসেন, ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি জানে আলী, সাবেক ছাত্রদল নেতা সোহাগ হোসাইন, শাহিনুর রহমান সোহেল, জামিল উদ্দিন জীবন, বগুড়া জেলা মহিলা দলের সহ-সাধারণ সম্পাদক ও সান্তাহার পৌর মহিলা দলের সভাপতি হাসিনা মমতাজ মুক্তা, সান্তাহার পৌর শ্রমিক দলের সভাপতি মাসুদ রানা, পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, সাংবাদিক, সাহিত্যেক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, স্থানীয় গণ্যমান্য বর্গসহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বনজ এবং ফলজ বৃক্ষ মিলে মোট ২১ টি শিক্ষা প্রতিষ্ঠানে সর্বমোট ২১০ টি গাছের চারা বিতরণ এবং গাছের পরিচর্যা করার জন্য প্রত্যেক প্রতিষ্ঠানকে ৬০০ টাকা করে মোট ১২,৬০০ টাকা প্রদান করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button