সারাদেশ
সাঘাটায় পুলিশে অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

জয়নুল আবেদীন, সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটায় মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবাসহ মো. হামিদুর রহমান (৪০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। হামিদুর রহমান উপজেলার যোগীপাড়া গ্রামের মো. আবু হানিফার ছেলে।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, শুক্রবার দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার সাঘাটা ইউনিয়নের যোগিপাড়া এলাকা থেকে হামিদুর রহমানকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় সাঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।


