বগুড়ার খবর

সোনাতলা ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মবার্ষিকী পালিত

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি

সোনাতলা ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার উদ্যোগে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। শনিবার বাদ মাগরিব এ উপলক্ষে সোনাতলা ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা অধ্যক্ষের কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ মোঃ আতাউর রহমান আনসারীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির প্রচার সম্পাদক ও সোনাতলা ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার গভর্নিংবডির সদস্য মোঃ গোলাম আজম মুঞ্জু, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জরিফুল ইসলাম, পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ওয়াসিম ইসলাম, ছাত্রদল নেতা ইবনে আনাস স্বরণ, রবিন ইসলাম, পৌর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম। দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মোঃ শাহানুর ইসলাম। এ সময় মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button