বগুড়ার খবর

সোনাতলার তেকানী চুকাইনগরের যমুনাতীরে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার

বগুড়ার সোনাতলা উপজেলার তেকানী চুকাইনগর ইউনিয়নের দাউদিয়ারপাড়া গ্রামের যমুনাতীরে নদীভাঙনরোধে জিও ব্যাগ ফেলার নামে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির প্রতিবাদে স্থানীয় নারী-পুরুষের অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার দুপুরে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন আব্দুল কাইয়ুম, চাঁন মিয়া, আইজুদ্দিন, যুবদল নেতা এনামুল, রফিকুল ইসলাম, আফতাব হোসেন, জুলেখা বেগম, কোহিনুর খাতুন, লিপন হোসেন, মাহবুব উদ্দিন প্রমূখ। বক্তারা বলেন, ‘সোনাতলার তেকানী চুকাইনগর ইউনিয়নের দাউদিয়ারপাড়া ও মহব্বতেরপাড়া এলাকায় যমুনার অব্যাহত ভাঙন রোধে এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বালুভর্তি জিও ব্যাগ ফেলানোর কাজ শুরু হলে আমরা আশ্বস্ত হয়েছিলাম। কিন্তু জিওব্যাগ স্থাপনের নামে একটি মহল অবৈধভাবে বালু উত্তোলন করে রীতিমতে বিক্রির মহোৎসবে মেতে উঠেছে। এতে করে জেগে ওঠা চর- যেখানে আমরা বিভিন্ন ফসল চাষাবাদের সুযোগ পেয়েছিলাম সেগুলো চরমভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। প্রতিনিয়ত এমন কর্মকাণ্ডের ভালোর চেয়ে খারাপটাই যেন বেশি হচ্ছে। এসব ঘটনার প্রতিবাদ করায় তারা এলাকার নিরীহ মানুষের নামে মিথ্যা অপবাদে থানায় অভিযোগ দায়ের করেছে। আমরা এমন ঘটনার প্রতিবাদ জানাই ও অবিলম্বে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা চাই।’

এ ব্যাপারে ঠিকাদারের প্রতিনিধি জানান, জিওব্যাগ স্থাপনের নামে অবৈধ বালু  উত্তোলন ও বিক্রির ঘটনা আদৌ সত্য নয়। প্রকৃতপক্ষে আমরা গণমানুষের স্বার্থ বিবেচনায় রেখে নদী রক্ষার কাজ করে চলেছি।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button