সোনাতলার তেকানী চুকাইনগরে পূর্ব তেকানী ওয়াপদা বাঁধ সংলগ্ন পশ্চিম পার্শ্বের খাস জমিতে স্টেডিয়াম চায় এলাকাবাসী

স্টাফ রিপোর্টার

সোনাতলার তেকানী চুকাইনগরে পূর্ব তেকানী ওয়াপদা বাঁধ সংলগ্ন পশ্চিম পার্শ্বের খাস জমিতে স্টেডিয়াম চায় এলাকাবাসী। প্রায় ৯০ শতক খাস জমির একটি নির্দিষ্ট অংশ স্টেডিয়ামের জন্য রেখে বাকী অংশে মা ও শিশু কল্যাণ হাসপাতাল, পুলিশ ফাড়ি অথবা পুলিশ তদন্ত কেন্দ্র নির্মাণের দাবি জানিয়েছেন তেকানী চুকাইনগর এলাকাবাসী। তেকানী চুকাইনগর ইউনিয়নের পূর্ব তেকানী মৌজার ওয়াপদা বাঁধ সংলগ্ন পশ্চিম পার্শ্বে খাস খতিয়ানে ৩৩৫, ৩৪৪, ৩৪৫, ৩৪৬, ৩৪৭, ৩৪৮, ৩৪৯ দাগে প্রায় ৯০ শতাংশ জমিতে এই স্থপনাগুলো নির্মাণের জনদাবি দিনদিন জোরালো হচ্ছে।
এলাকাবাসী মনে করেন, অবৈধ দখল ঠেকাতে এখনই এই খাস জমিগুলো উদ্ধার করে কাজে স্টেডিয়াম, মা ও শিশু কল্যাণ হাসপাতাল, পুলিশ ফাড়ি অথবা পুলিশ তদন্ত কেন্দ্র নির্মাণের মতো গুরুত্বপূর্ণ কাজের মাধ্যমে একদিকে যেমন জনস্বার্থ রক্ষিত হবে অন্যদিকে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে।
তারা এ ব্যাপারে বগুড়া-১ আসনের জনপ্রিয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলামের সুদৃষ্টি কামনা করেছেন।



