বগুড়ার খবর

সান্তাহার ফাঁড়ি পুলিশের সাঁড়াশি অভিযানে মাদক কারবারি গ্রেপ্তার

আবু বকর সিদ্দিক বক্কর, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির পরিদর্শক খোন্দকার ফরিদ হোসেনের নেতৃত্বে পৌর শহরের মালশন গ্রামে সাঁড়াশি অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডলসহ আলতাফ নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

আলতাফ আলী (৪৮) সান্তাহার পৌর সভার ৮ নম্বর ওয়ার্ডের মালশন গ্রামের মৃত রফিক উদ্দিন প্রামাণিকের ছেলে।

৩ আগস্ট সোমবার বিকেলে সান্তাহার পৌর শহরের মালশন গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামি আলতাফ আলীকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয় সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির পরিদর্শক খোন্দকার ফরিদ হোসেন বলেন, গোপন সংবাদ মাধ্যমে খবর পেয়ে আমার সঙ্গীয় ফোর্সসহ পৌর শহরের মালশন গ্রামে আসামি আলতাফের বাড়িতে থেকে তাকে আটক করা হয়। এ সময় তার শোবার ঘরে তল্লাশি চালিয়ে ৪০পিচ ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বলেন, নেশা জাতীয় মাদকদ্রব্যসহ গ্রেপ্তারকৃত আসামি আলতাফ আলীকে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button