বগুড়ার খবর

আদমদীঘিতে এমপি মহিত তালুকদারকে সংবর্ধনা প্রদান

আবু বকর সিদ্দিক বক্কর, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়া জেলার আদমদীঘি উপজেলা দলিল লেখক সমিতির পক্ষ থেকে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মোহিত তালুকদারকে সংবর্ধনা প্রধান করা হয়েছে।

আজ (০৩ আগস্ট) রোজ সোমবার বেলা সাড়ে বারো ঘটিকার সময় আদমদীঘি দলিল লেখক সমিতির কার্যালয়ে সমিতির পক্ষ থেকে বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

দলিল লেখক সমিতির সভাপতি আইয়ুব হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মাসুমা বেগম।

দলিল লেখক আতোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মুত্তাকিন তালুকদার মুক্তা, আদমদীঘি সাব-রেজিস্ট্রার মুদাচ্ছির হাসান, আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম মোস্তফা, আনোয়ার হোসাইন এবং বিএনপি নেতা মেহেদী হাসান, আদমদীঘি দলিল লেখক সমিতির সহ-সভাপতি আলেফ উদ্দীন, সহ-সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুস সালামসহ সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button