মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানালেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা তৌহিদুর রহমান টিটু

স্টাফ রিপোর্টার

মাদকমুক্ত সুন্দর সমাজ গঠনে খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানালেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান টিটু। তিনি আরও বলেন, মাদক একটি সমাজ ও দেশকে ধ্বংস করে দিতে পারে। মাদকের ছোবল যেন আমাদের তরুণ প্রজন্মকে কোনভাবেই বিপথগামী করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।
শুক্রবার (১৩ নভেম্বর) সোনাতলার মোনারপটোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি মিনিবার ফুটবল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান রনি, মুক্তিযুদ্ধের প্রজন্মদল কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লাপিজুর রহমান বাবু, পৌর বিএনপির ছাত্র বিষয়ক সহ-সম্পাদক জিয়া আল হাসান লিটন, বিএনপি নেতা সুরুজ উদ্দীন, তেকানী চুকাইনগর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ইব্রাহিম খলিলুল্লাহ্, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দীন তাকবির, বালুয়াহাট ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক রিয়াদ, মোনারপটোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিন্নুর রহমান।



