সারাদেশ

সবুজায়নের বার্তা নিয়ে সাঘাটায় ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

জয়নুল আবেদীন, সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গাইবান্ধার সাঘাটায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার উপজেলার জুমারবাড়ি রোড এলাকায় আয়োজিত এ কর্মসূচি ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পালন করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দলীয় নির্দেশনায় পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টি এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সদস্য ও ৮ নম্বর জুমারবাড়ি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ময়নুল হাসান খোকন, সাবেক ছাত্রনেতা সাকরুল্লাহ সোহান, জুমারবাড়ি আদর্শ ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি নাজমুল, সিনিয়র সহ-সভাপতি শাহ আলম, রায়হানসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
আয়োজকদের ভাষ্য, গাছ শুধু পরিবেশের ভারসাম্যই রক্ষা করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ কারণে পরিবেশবান্ধব কর্মসূচির ধারাবাহিকতা বজায় রাখতে সাঘাটার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হবে।
উল্লেখ্য, গাইবান্ধা জেলা ছাত্রদলের সভাপতি শহীদুজ্জামান শাহিন, সিনিয়র সহ-সভাপতি ইমাম হাসান আলাল এবং সাধারণ সম্পাদক ওয়ালিদ শাকিলের নির্দেশনায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button