বগুড়ার খবরজাতীয়

বাংলাদেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে অস্ট্রেলিয়া থেকে কাজ করে যাচ্ছেন সোনাতলার কৃতী সন্তান ডা. পাভেল

স্টাফ রিপোর্টার

অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে কাজ করে যাচ্ছেন সোনাতলার কৃতী সন্তান ডা. মোহাম্মদ ইফতেখার হোসেন পাভেল। অস্ট্রেলিয়ার ওয়েস্টমিড হাসপাতালের জরুরি চিকিৎসা, অ্যাম্বুলেন্স ও প্রি হাসপাতাল সেবা বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ ইফতেখার হোসেন পাভেল বগুড়ার সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়নের পশ্চিম তেকানী মুন্সীবাড়ির আরেক কৃতী সন্তান, বাংলাদেশ সরকারের সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা মুর্তজা হোসেন মুন্সীর সুযোগ্য সন্তান।
ডা. মোহাম্মদ ইফতেখার হোসেন পাভেল বাংলাদেশে একটি আধুনিক, কার্যকর ও জনবান্ধব স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে দীর্ঘদিন ধরে দেশি-বিদেশি বিশেষজ্ঞ, উন্নয়ন সহযোগী এবং সরকারি অংশীজনদের সঙ্গে কাজ করে চলেছেন। বিশেষ করে গ্রামীণ জরুরি চিকিৎসা সেবা, প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী তৈরি এবং সবার জন্য সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্যোগে তাঁর অবদান প্রশংসনীয়।
আধুনিক বাংলাদেশের জন্য প্রয়োজন আধুনিক স্বাস্থ্যব্যবস্থা — আর সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন আমাদেরই সন্তান ডা. পাভেল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button