বগুড়ার খবর

সোনাতলার তেকানী চুকাইনগরে পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপনের দাবি

স্টাফ রিপোর্টার

বগুড়ার সোনাতলা উপজেলার তেকানী চুকাইনগরে পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপনের দাবি জানিয়েছেন যমুনা নদী তীরবর্তী তেকানী চুকাইনগর, পাকুল্লা ও মধুপুর ইউনিয়ন ও সারিয়াকান্দির চালুয়াবাড়ী ইউনিয়নবাসী। এই দাবিতে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বগুড়া-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলামসহ সরকারের নীতিনির্ধারণী মহলে লিখিত দাবি পেশ করেছে।

দাবিতে তারা উল্লেখ করেন- বগুড়া জেলার সোনাতলা উপজেলার তেকানী চুকাইনগর ইউনিয়নটি সোনাতলা উপজেলা সদর থেকে ১০ কিলোমিটার দূরে যমুনা নদী তীরে অবস্থিত। ইউনিয়নটির সংলগ্ন স্থানে রয়েছে আরও ৩টি নদীসংকুল ইউনিয়ন। ইউনিয়নগুলো হলো সোনাতলার পাকুল্লা ইউনিয়ন মধুপুর ইউনিয়ন ও সারিয়াকান্দি উপজেলার চালুয়াবাড়ী ইউনিয়ন। বিখ্যাত বগুড়ার মরিচসহ অন্যান্য কৃষিপণ্য উৎপাদনে এই ইউনিয়নগুলো বেশ বিখ্যাত। ব্যবসায়িক কারণে এই ইউনিয়নগুলোতে দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা নৌপথসহ বিভিন্ন মাধ্যমে এসে অবস্থান করে থাকেন। তেকানী চুকাইনগরের কাচারী হাটে গরু ছাগল ক্রয়-বিক্রয়ের জন্য গো-ছাগল ব্যবসায়ীরা টাকা-পয়সাসহ এসে এখানে বিভিন্ন সময় অবস্থান করে থাকেন। জামালপুর থেকে নৌপথে এখানে সার্বক্ষণিক পণ্য পরিবহণ হয়ে থাকে। এই অঞ্চলটিতে রয়েছে পর্যটন, মৎস্য ক্ষেত্রসহ অর্থনৈতিক ক্ষেত্রে অপার সম্ভাবনা। উপজেলা সদর থেকে বেশ দূরে ও প্রত্যন্ত এলাকায় এই ইউনিয়নগুলোর অবস্থান হওয়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনকে বেশ হিমসিম খেতে হয়। সোনাতলা ও সারিয়াকান্দি উপজেলা সদর থেকে এই ইউনিয়নগুলোতে ঘটা অপরাধগুলো নির্মূল করা বা বাধা দেয়া অনেক সময়েই উপজেলা সদরের পুলিশ প্রশাসনের পক্ষে দেওয়া সম্ভব হয়না। মাদক, জুয়া, চুরি-ডাকাতিসহ নানা ধরনের অপরাধ ওই ইউনিয়নগুলোতে এখন নিত্য নৈমিত্যিক ব্যাপার। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যবসায়ীরাও এখানে ব্যবসায়িক কারণে এসে অনিরাপত্তায় ভুগে থাকেন।
এমতাবস্থায় সোনাতলা উপজেলার তেকানী চুকাইনগর ইউনিয়নে একটি পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপন হলে উল্লিখিত ইউনিয়নের সাধারণ জনগণ ও দেশের বাইরে থেকে আসা ব্যবসায়ীরা স্বাচ্ছন্দে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারবে। রোধ হবে চুরি-ডাকাতি,ছিনতাই, মাদক ব্যবসা ও জুয়ার মতো খারাপ কাজ। নিরাপদে বসবাস করবে সাধারণ মানুষ।

এই দাবিতে সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য নানা ধরনের কর্মসূচি হাতে নিয়েছে এলাকাবসী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button