বগুড়ার খবর

সোনাতলায় পহেলা বৈশাখ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

বগুড়ার সোনাতলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সোনাতলা উপজেলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত এই প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিক। সভায় পহেলা বৈশাখ উদযাপনে নানা মতামত তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন, পাকুল্লা ইউপি চেয়ারম্যান লতিফুল বারী টিম, পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহেদ নবেল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা বাবলা, সাংবাদিক শহিদুল ইসলাম শাহীন, সোনাতলা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি উজ্জল হোসেন খোকন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানাজ পারভীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুধীবৃন্দ। সভায় বাংলা বর্ষবরণ ১৪৩৩ উদযাপনে নানা কর্মসূচি গৃহীত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button