সারাদেশ
সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

২৭ জানুয়ারি, মঙ্গলবার সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা শেষে বিকেলে আলোচনা সভা ও বিজয়ী ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান সার্বিক তত্বাবধান করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (ইনচার্জ) মোঃ আব্দুল হাই ।
বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রজমান আলী। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক রেজওয়ানুল হক ও হাবিবা ইয়াছমিন। এ সময় উপস্থিত ছিলেন সোনাতলা উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখ নজমুল হক,শিক্ষানুরাগী ও টাটা ডিজিটাল ডায়াগোনষ্টিক সেন্টার ও ক্লিনিকের পরিচালক রুহুল আমিন রঞ্জুসহ শিক্ষক,কর্মচারীবৃন্দ। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।



