বগুড়ার খবর

সোনাতলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন মানবিক জিয়াউর রহমান জেবু

স্টাফ রিপোর্টার

সোনাতলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন সোনাতলার মধুপুর ইউনিয়নের দড়িহাঁসরাজ গ্রামের সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ক্রীড়াবান্ধব ও শিক্ষানূরাগী, মানবিক জিয়াউর রহমান জেবু। অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মৃত সোলাইমান প্রামানিকের ছোট ছেলে জিয়াউর রহমান জেবু স্কুল জীবন থেকেই সামাজিক ও মানবিক কাজে যুক্ত । রাজশাহী বিশ্ববিদ্যালয়ে থেকে শিক্ষাজীবন শেষ করা জিয়াউর রহমান জেবু দেশের বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের প্রতিনিধি হয়ে অংশগ্রহণ করেছেন । এ ধারা এখনও অব্যাহত রয়েছে।
সেই ধারাবাহিকতায় গ্রামেও তিনি বিভিন্ন জনসেবা মূলক কাজ অব্যাহত রাখেন । সময়ের বিবর্তনে গ্রাম ছাপিয়ে ইউনিয়ন এবং উপজেলা পর্যায়ে মানবিক কাজের মাধ্যমে সাধারণের মাঝে মানবতার ফেরিওয়ালা জিয়া নামে ব্যাপক পরিচিত লাভ করেন।

বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে , মাদকবিরোধী ক্যাম্পেইন, বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্রি মেডিকেল ক্যাম্পেইন, বৃক্ষরোপণ কর্মসূচি , নিরাপদ আর্সেনিকমুক্ত টিউবয়েল স্থাপন , এলাকার দারিদ্র পরিবার এবং বৃদ্ধ নারী পুরুষ সহ সমাজের প্রতিবন্ধী অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন । এলাকায় ক্রীড়াঙ্গন ও সাংস্কৃতিক অঙ্গনেও ব্যাপক ভূমিকা রাখছেন তিনি ।

এলাকার আর্থ-সামাজিক উন্নয়নমূলক কাজে বিভিন্ন সামাজিক সংগঠনকে যুক্ত করে তিনি প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। জনসেবা মূলক কাজের মাধ্যমে উপজেলায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন জিয়াউর রহমান ।
আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী জিয়াউর রহমান জানান , ছোটবেলা থেকেই বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কাজের মাধ্যমে এলাকার সাধারণ মানুষের খুব কাছ যাওয়ার সুযোগ হয়েছে বারবার। মানুষের সুখ দুঃখ কষ্ট উপলব্ধি করেছি । নদী ভাঙ্গন কবলিত, দরিদ্র এই জনপদের মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন , কৃষি পণ্যের ন্যায্যমূল্য , কৃষিখাতের বৈপ্লবিক পরিবর্তন , উন্নত চিকিৎসাসেবা, শিক্ষার উন্নয়ন , বেকারত্ব দূরীকরণসহ মর্যাদাশীল উন্নত আধুনিক উপজেলা গঠন করার লক্ষ্যে সাধারণ মানুষের পাশে সেবক হয়ে থাকতে চাই ‌। জনগণের কল্যাণে আমার লক্ষ্য পূরণে উপজেলার সাধারণ ভোটারসহ সকল মানুষের দোয়া ও সমর্থন চাই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button