স্টাফ রিপোর্টার
সোনাতলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন সোনাতলার মধুপুর ইউনিয়নের দড়িহাঁসরাজ গ্রামের সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ক্রীড়াবান্ধব ও শিক্ষানূরাগী, মানবিক জিয়াউর রহমান জেবু। অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মৃত সোলাইমান প্রামানিকের ছোট ছেলে জিয়াউর রহমান জেবু স্কুল জীবন থেকেই সামাজিক ও মানবিক কাজে যুক্ত । রাজশাহী বিশ্ববিদ্যালয়ে থেকে শিক্ষাজীবন শেষ করা জিয়াউর রহমান জেবু দেশের বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের প্রতিনিধি হয়ে অংশগ্রহণ করেছেন । এ ধারা এখনও অব্যাহত রয়েছে। সেই ধারাবাহিকতায় গ্রামেও তিনি বিভিন্ন জনসেবা মূলক কাজ অব্যাহত রাখেন । সময়ের বিবর্তনে গ্রাম ছাপিয়ে ইউনিয়ন এবং উপজেলা পর্যায়ে মানবিক কাজের মাধ্যমে সাধারণের মাঝে মানবতার ফেরিওয়ালা জিয়া নামে ব্যাপক পরিচিত লাভ করেন। বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে , মাদকবিরোধী ক্যাম্পেইন, বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্রি মেডিকেল ক্যাম্পেইন, বৃক্ষরোপণ কর্মসূচি , নিরাপদ আর্সেনিকমুক্ত টিউবয়েল স্থাপন , এলাকার দারিদ্র পরিবার এবং বৃদ্ধ নারী পুরুষ সহ সমাজের প্রতিবন্ধী অসহায় মানুষের
পাশে দাঁড়িয়ে বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন । এলাকায় ক্রীড়াঙ্গন ও সাংস্কৃতিক অঙ্গনেও ব্যাপক ভূমিকা রাখছেন তিনি । এলাকার আর্থ-সামাজিক উন্নয়নমূলক কাজে বিভিন্ন সামাজিক সংগঠনকে যুক্ত করে তিনি প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। জনসেবা মূলক কাজের মাধ্যমে উপজেলায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন জিয়াউর রহমান । আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী জিয়াউর রহমান জানান , ছোটবেলা থেকেই বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কাজের মাধ্যমে এলাকার সাধারণ মানুষের খুব কাছ যাওয়ার সুযোগ হয়েছে বারবার। মানুষের সুখ দুঃখ কষ্ট উপলব্ধি করেছি । নদী ভাঙ্গন কবলিত, দরিদ্র এই জনপদের মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন , কৃষি পণ্যের ন্যায্যমূল্য , কৃষিখাতের বৈপ্লবিক পরিবর্তন , উন্নত চিকিৎসাসেবা, শিক্ষার উন্নয়ন , বেকারত্ব দূরীকরণসহ মর্যাদাশীল উন্নত আধুনিক উপজেলা গঠন করার লক্ষ্যে সাধারণ মানুষের পাশে সেবক হয়ে থাকতে চাই । জনগণের কল্যাণে আমার লক্ষ্য পূরণে উপজেলার সাধারণ ভোটারসহ সকল মানুষের দোয়া ও সমর্থন চাই।