বগুড়ার খবর

তেকানী চুকাইনগর ইউনিয়ন, আকন্দ পরিবার ও একজন মোকাররম হোসেন

স্টাফ রিপোর্টার

সোনাতলার তেকানী চুকাইনগর ইউনিয়নের সম্ভ্রান্ত ও বনেদী পরিবার আকন্দ পরিবার। জননন্দিত আকন্দ পরিবার থেকেই তেকানী চুকাইনগরের মানুষ তথা গণ মানুষকে নেতৃত্ব দিয়েছেন সাবেক চেয়ারম্যান মরহুম ইউসুফ উদ্দিন আকন্দ, আশরাফ উদ্দিন আকন্দসহসহ অনেকেই। এই পরিবারটির দ্বারাই প্রতিষ্ঠিত তেকানী চুকাইনগর ইউনিয়নের শিক্ষার বাতিঘর তেকানী অমির উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়।

তেকানী চুকাইনগরের গণমানুষের ভালবাসায় সিক্ত আকন্দ পরিবারের অন্যতম প্রতিনিধি মোকাররম হোসেন। যিনি রাজনীবিদের পাশাপাশি শিক্ষক হিসেবেই বেশি সমাদৃত। বর্তমানে মানুষ গড়ার কারিগর হিসেবে প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়ে শিক্ষকতা করছেন তেকানী অমির উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে।

জেল-জুলুম, মামলা, হয়রানি ও নানা নির্যাতনের মুখোমুখি হয়েও দীর্ঘ ১৭ বছরের প্রতিকূল রাজনৈতিক বাস্তবতায় আদর্শ ও নীতির প্রশ্নে অবিচল থেকে জনগণের অধিকারের প্রশ্নে আপসহীন অবস্থানে অবিচল ছিলেন মোকাররম হোসেন। অবিচলতার সেই ধারা এখনও অব্যাহত রয়েছে।

পোড় খাওয়া মানবদরদি এই মানুষোটিকে সমাজে হেয় প্রতিপন্ন করতে একটি পরশ্রীকাতর গ্রুপ জঘন্য খেলায় মেতে উঠেছে। তারা মিথ্যাকে সত্য বানিয়ে নানা অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

তেকানী চুকাইনগর ইউনিয়নের সাধারণ জনগণের বিরাট একটি অংশ স্বনামধন্য আকন্দ পরিবারের মোকাররম হোসেনকে নিয়ে হীন চক্রান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং কুৎসা রটনাকারী চক্রান্তকারীদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button