বগুড়ার খবর
সোনাতলার আব্দুল হাই বাংলাদেশ শিক্ষক সমিতি বগুড়া জেলা শাখার সভাপতি নির্বাচিতঃ কাউন্সিলর ও শিক্ষক সমাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

স্টাফ রিপোর্টার

গত ২৫ জুলাই বগুড়া সেন্ট্রাল স্কুলে বাংলাদেশ শিক্ষক সমিতির বগুড়া জেলার প্রতিটি উপজেলার কাউন্সিলর ও সাবেক শিক্ষকবৃন্দের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ শিক্ষক সমিতি, বগুড়া জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়। কমিটিতে সর্বসম্মতিক্রমে সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ইনচার্জ মোঃ আব্দুল হাই সভাপতি নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশ শিক্ষক সমিতি, বগুড়া জেলা শাখার নবনির্বাচিত সভাপতি আব্দুল হাই বগুড়া জেলার প্রতিটি উপজেলার কাউন্সিলর, সাবেক ও বর্তমান শিক্ষকবৃন্দের কৃতজ্ঞতা জানিয়েছেন। সেইসাথে তাঁর উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।



