
শিল্প-সাহিত্য-সংস্কৃতি
কবিতার পাতায় হাবিবা

বাবা
-হাবিবা খাতুন

বাবা তুমি আমার এমন ভালোবাসা ।
তুমি আমার কলিজার মধ্যবিন্দু।
বাবা তুমি আমার প্রেরণা
তুমি আমার জীবনের শীর্ষবিন্দু।
বাবা তুমিই আমার প্রেম
তুমি আমার জীবনের কেন্দ্রবিন্দু।
বাবা তুমি আমার জীবনের শ্রেষ্ঠ কোষাগার
তুমি আমার জীবনের প্রান্তবিন্দু।
বাবা তুমি আমার জীবনের আলো
তুমি আমার জীবনের সবটুকু ভালো।
তুমি আমার জীবনের আশায় প্রদীপ
তুমি ছিলে আমার জীবনের বদ্বীপ।
বাবা তুমি আমার জীবনের প্রতিটি স্পন্দন
তুমি আমার জীবনের প্রতিটি খুশির কারণ।



