বগুড়ার খবর

সোনাতলায় জাতীয় সমবায় দিবস পালিত

স্টাফ রিপোর্টার

সোনাতলায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ, সোনাতলা, বগুড়া’র উদ্যোগে এক র‌্যালী অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিকসহ অতিথিবৃন্দ। উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার মধ্য দিয়ে কর্মসূচি সমাপ্ত হয়। উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিকের সভাপতিত্বে আলোচনা সভায় বগুড়া-১ আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলামের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু। অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন, পাকুল্লা ইউপি চেয়ারম্যান লতিফুল বারী টিম, উপজেলা কৃষকদলের আহ্বায়ক এমদাদুল হক বাদশা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার জাহেদুর রহমান, সোনাতলা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড এর চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুদ, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার তাপস কুমার সরকার।
অনুষ্ঠান সঞ্চালন করেন স্বেচ্ছাসেবক দল নেতা আলমগীর হোসেন রাঙা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button