বগুড়ার খবর

সান্তাহারে শহীদ আহসানুল হকের স্মরণ সভা অনুষ্ঠিত

আবু বকর সিদ্দিক বক্করঃ,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহারে বীর বিক্রম শহীদ লেফটেন্যান্ট আহসানুল হক এঁর ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে তাঁর নামে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২ সেপ্টেম্বর বুধবার বেলা সাড়ে ১১ টার সময় উপজেলার সান্তাহার রথবাড়ী এলাকায় অবস্থিত বীর বিক্রম শহীদ লেফটেন্যান্ট আহসানুল হক ডিগ্রি কলেজ প্রাঙ্গণে শহীদ আহসানুল হকের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রীর বিক্রম শহীদ লেফটেন্যান্ট আহসানুল হক ডিগ্রি কলেজের সভাপতি জনাব মাসুমা বেগম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের সহকারী অধ্যাপক মাসুদ রানা ও দেওয়ান আল আমিন বাবু।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ বাবুল হোসেনের আমন্ত্রণে সলক শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের সার্বিক সহোযোগিতায় শাহাদত বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের পরিচালক জনাব হুমায়ুন কবীর, প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষ এ কে এম আসাদুল হক বেলাল, বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা যুবদলের কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান জিকো।

অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন সান্তাহার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল, বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, ছাতিয়ান গ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফা, বগুড়া জেলা মহিলা দলের সহ-সাধারণ সম্পাদক ও সান্তাহার পৌর মহিলা দলের সভাপতি এবং প্রতিষ্ঠানের সাবেক ছাত্রী হাসিনা মমতাজ মুক্তা। সান্তাহার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন, সান্তাহার প্রেসক্লাবের সভাপতি ও সান্তাহার পৌর নাগরিক কমিটির সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম।

সান্তাহার প্রেসক্লাবের উপদেষ্টা এবং সান্তাহার পৌর নাগরিক কমিটির সভাপতি বিশিষ্ট চিকিৎসক হামিদুর রহমান রানা, সান্তাহার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সান্তাহার পৌর নাগরিক কমিটির সহ-সাধারণ সম্পাদক প্রভাষক আবু বকর সিদ্দিক বক্কর ছাড়াও বীর বিক্রম শহীদ লেফটেন্যান্ট আহসানুল হক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ইউনুস আলী মন্ডল, মাহবুবুর রশীদ, কাজী বেলাল হোসেন, মানিকুজ্জামান, সেলিনা আক্তার, সাদেকুল ইসলাম, মাহাতাব উদ্দিন, ইউনুস আলী সরদার, হামিদুর রহমান, জিয়াউল হক, সাবেক সহকারী অধ্যাপক রবিউল ইসলাম, প্রভাষক রফিকুল ইসলাম জালাল, কনক চৌধুরী, ফরহাদ হোসেন, মৌসুমি আক্তার, মাহিদা খানম, সান্তাহার মহিলা কলেজে অধ্যক্ষ শাহানাজ পারভীন, সান্তাহার বিপি উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুল জব্বার, সাবেক শরীর চর্চা শিক্ষক আফসার আলী, সান্তাহার কলসা ইনস্টিটিউশনের সাবেক প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন, সান্তাহার পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ, সান্তাহার প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব, প্রতিষ্ঠানের সাবেক ও বর্তমান ছাত্র-ছাত্রীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button