হুমায়ুন কবির সাহিত্য পুরস্কার পেলেন সোনাতলার কৃতী সন্তান ড. আজাদুর রহমানসহ তিন গুণী লেখক

স্টাফ রিপোর্টার

শুক্রবার ২৮-০৮-২৬) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে হুমায়ুন কবির সাহিত্য পুরস্কার-২০২৬ তুলে দেয়া হয়েছে বগুড়ার সোনাতলার কৃতী সন্তান, কবি-লালন গবেষক ও বিজ্ঞানী ড. আজাদুর রহমানকে। তাঁকে কাব্যে অনন্য অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে কৃতী গবেষক মোহাম্মদ হাননানকে গবেষণায় ও কথাসাহিত্যে কথাসাহিত্যিক কিযী তাহনিনকে এই পুরস্কার প্রদান করা হয়েছে । তাঁদের হাতে ক্রেস্ট ও ৫০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।
ফরিদপুর সাহিত্য পরিষদের আয়োজনে সাহিত্যের তাৎপর্যপূর্ণ এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুরের সাবেক জেলা প্রশাসক ও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ।

অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন নন্দন্তাত্বিক লেখক হাসনাত আব্দুল হাই। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক ও জীবনানন্দ গবেষক ফয়জুল লতিফ চৌধুরী, লেখক ও অনুবাদক আন্দালিব রাশদী, মোহাম্মদ আলী খান।
অনুষ্ঠানের অতিথিরা হুমায়ুন কবিরের সাহিত্য ও রাজনৈতিক জীবন নিয়ে কথা বলেন।১৯০৬ সালে ফরিদপুরে জন্ম নেওয়া হুমায়ুন হুমায়ুন কবিরের সাহিত্য ও রাজনৈতিক আলোচনায় তাঁরা বলেন,হুমায়ুন কবির অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে দর্শন, রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতি নিয়ে পড়াশোনা করেন। ছাত্রজীবন থেকেই সাহিত্যচর্চা শুরু করেন তিনি। পরে শিক্ষকতা ও শিক্ষা প্রশাসনের পাশাপাশি রাজনীতিতেও যুক্ত হন। ভারতের শিক্ষাব্যবস্থায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং দুইবার দেশটির শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। ভারতের শিক্ষানীতি প্রণয়নেও ভূমিকা রাখেন তিনি।
পুরস্কার পাওয়ার পর কবি আজাদুর রহমান কবিতা ও জীবন নিয়ে নিজের ভাবনার কথা তুলে ধরে বলেন, ‘পুরস্কারের ভার বহন করতে পারব কি না, সেটাতেই আমি ভয় পাই।’



