সারাদেশ

শতবর্ষ উদযাপনে চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের কমিটি গঠন

স্টাফ রিপোর্টার

সর্বসম্মতিতে কমিটিতে ভিপি আয়নুল হক এমপিকে সভাপতি ও লেনিন ফিরোজী সাধারণ সম্পাদক করা হয়। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে গত শুক্রবার ২৯ জুন ২০২৬ বিকেল ৩টায় বিদ্যালয় প্রাঙ্গণে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “চান্দাইকোনা হাই স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ঢাকা”-এর উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের মাননীয় সংসদ সদস্য ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ভিপি আয়নুল হক, এমপি। সভাটি সঞ্চালনা করেন প্রাক্তন ছাত্র ও নাট্য ব্যক্তিত্ব লেনিন ফিরোজী।

সভায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত প্রকল্প পরিচালক (মেট্রোরেল লাইন-৬) ও যুগ্ম সচিব এ বি এম আরিফুর রহমান, কুষ্টিয়া জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ এনায়েত কবির সরকার, দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, পাবনা জেলা জজ মোঃ সুরুজ সরকার, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, ঢাকা-এর সহকারী অধ্যাপক ডাঃ মোঃ আরিফ উদ্দিন খান এবং চান্দাইকোনা হাই স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ঢাকা-এর সভাপতি অচিন্ত্য কুমার নাগসহ বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রাক্তন কৃতি শিক্ষার্থীরা।

সভায় বিদ্যালয়ের শতবর্ষ যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরবর্তীতে সর্বসম্মতিক্রমে মাননীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হক, এমপি-কে সভাপতি এবং নাট্য ব্যক্তিত্ব লেনিন ফিরোজীকে সাধারণ সম্পাদক করে “শতবর্ষ উদযাপন কমিটি” গঠন করা হয়। একই সঙ্গে সভাপতি ও সাধারণ সম্পাদককে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব প্রদান করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button