সোনাতলা নাগরিক কমিটির সম্মেলন প্রস্তুতি কমিটি গঠিত

স্টাফ রিপোর্টার

সোনাতলা নাগরিক কমিটির সম্মেলন প্রস্তুতি কমিটি গঠিত হয়েছে। এ উপলক্ষে এক কর্মীসভা ২৫ জুন, সোমবার দুপুরে সোনাতলার ভোজনশালা গার্ডেন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সোনাতলা নাগরিক কমিটির আহ্বায়ক, সাবেক জেলা ও দায়রা জজ অরূপ কুমার গোস্বামীর সভাপতিত্বে ও সদস্য সচিব সোহেল খানের সঞ্চালনায় কর্মীসভায় বক্তব্য রাখেন সোনাতলা নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ও সহকারী অধ্যাপক জিয়াউল ইসলাম শান্তু, সাবেক ব্যাংকার তারাজুল ইসলাম, সাংবাদিক মোশাররফ হোসেন মজনু, হেক্সা মেগা ফিডস লিমিটেড এর এজিএম কৃষিবিদ এনামুল হক, পল্লী বিদ্যুৎ সমিতি সোনাতলা অঞ্চলের পরিচালক সহকারী অধ্যাপক আব্দুর রউফ হিরু, বগুড়া বার্তা ও প্রয়াস সম্পাদক ইকবাল কবির লেমন, হাতিম ও এলটি ফার্নিচার বগুড়ার ডিলার এম এন আবু জিহাদ, আলোর প্রদীপ চেয়ারম্যান এম এম মেহেরুল, সোনাতলা বায়তুল মামুর মসজিদের পেশ ইমাম, সোনাতলা নাগরিক কমিটির সংগঠক আহসান হাবীব নয়ন , শরিফুল ইসলাম, উজ্জ্বল হোসেন ও মাহফুজা বেগম প্রমূখ।
সভায় আগামী জুলাই মাসে সোনাতলা নাগরিক কমিটির সম্মেলনের (কাউন্সিল) জন্য সহকারী অধ্যাপক জিয়াউল ইসলাম শান্তুকে আহ্বায়ক ও আহসান হাবীব নয়নকে সদস্য সচিব করে সোনাতলা নাগরিক কমিটির সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। একইসাথে সম্মেলন (কাউন্সিল) উপলক্ষে বেশ কয়েকটি উপ-কমিটি গঠন করা হয়।



