বগুড়ার খবর

বগুড়ায় বৈদ্যুতিক সেলাই মেশিন বিস্ফোরণে আগুন, কিশোরীর মৃত্যু

বগুড়ায় বৈদ্যুতিক সেলাই মেশিন বিস্ফোরণে আগুন, কিশোরীর মৃত্যু

বগুড়ায় বৈদ্যুতিক সেলাই মেশিন বিস্ফোরণে অগ্নিকাণ্ডে শশী আক্তার (১৭) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। রবিবার (৩ মে) বিকালে গাবতলী উপজেলারব দুর্গাহাটা ইউনিয়নের সোলারতাইর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শশী আক্তার ওই এলাকার মো. সবুজ প্রামানিকের মেয়ে। এসব তথ্য নিশ্চিত করেছেন গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ রাকিব হাসান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে নিজ বাড়ির টিনের ঘরে বৈদ্যুতিক সেলাই মেশিনে কাজ করছিল শশী আক্তার। এ সময় হঠাৎ মেশিনটি বিস্ফোরিত হলে ঘরে আগুন লেগে যায়। আগুন লাগার সঙ্গে সঙ্গে পুরো ঘর বিদ্যুতায়িত হয়ে পড়ে। এতে শশী আক্তার ঘটনাস্থলেই দগ্ধ হয়ে মারা যায়।

অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্রসহ প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ রাকিব হাসান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button