বগুড়ার খবরশিক্ষা
সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার

সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ০৮-০৪-২৬) বিদ্যালয় চত্বরে এই অনুষ্ঠান দুটি সম্মিলিতভাবে অনুষ্ঠিত হয়। সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ইনচার্জ মোঃ আব্দুল হাইয়ের সভাপতিত্বে ও দশম শ্রেণির শিক্ষার্থী ইসমোত জাহান রুহানীর সঞ্চালনায় বিদায় ও নবীন বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক তাহেরুল ইসলাম উজ্জ্বল, মোমিনুল ইসলাম, হুমায়ুন কবীর, বিদায়ী শিক্ষার্থী পুজা রানী পাল ও কথা মোহন্ত। এ সময় প্রতিষ্ঠানটির শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন।



