ক্রীড়া
এমিনেন্ট স্কুল অব ঢাকা’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় কাজি এমডি আব্দুল্লাহ লাবিবের কৃতিত্ব

স্টাফ রিপোর্টার

এমিনেন্ট স্কুল অব ঢাকা’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বগুড়া বার্তা প্রকাশক আবু রায়হানের ভাগিনা, রাজস্ব কর্মকর্তা কাজি নূর মোহাম্মদ হাসান ও মোছাঃ কামরুন্নাহারের একমাত্র পুত্র কাজি এমডি আব্দুল্লাহ লাবিব দ্বিতীয় স্থান অধিকার করেছে। এই কৃতিত্বপূর্ণ সাফল্যের জন্য কাজি এমডি আব্দুল্লাহ লাবিবকে অভিনন্দন জানিয়েছেন তার মামা, বগুড়া বার্তা প্রকাশক আবু রায়হান।



