বগুড়ার খবর
সোনাতলার জোড়গাছা ইউনিয়নে উপজেলা কৃষকদলের দিনব্যাপী ধানের শীষের গণসংযোগ

স্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ আসনে বিএনপি মনোনিত প্রার্থী আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম ও ধানের শীষ প্রতীকের সমর্থনে শনিবার (৭ ফেব্রুয়ারি) জোড়গাছা ইউনিয়নের বিভিন্ন স্থানে দিনব্যাপী গণসংযোগ করেছে সোনাতলা উপজেলা কৃষকদল । গণসংযোগকালে সাধারণ মানুষের মাঝে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন সোনাতলা উপজেলা কৃষকদলের সদস্য সচিব মানজুদুর রহমান লানজু, যুগ্ম আহ্বায়ক মোঃ শফিউল্লাহ শফি, উপজেলা কৃষক দল নেতা ডা. আব্দুর রাজ্জাক রুবেলসহ কৃষকদল নেতৃবৃন্দ।
গণসংযোগ শেষে নির্বাচনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জিয়াউল ইসলাম শানতু।



