সারাদেশ

গাইবান্ধার বোনারপাড়ায় রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

জয়নুল আবেদীন, সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। দীর্ঘদিন ধরে রেলওয়ের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনা সরিয়ে নিতে শুরু করেছে কর্তৃপক্ষ। অভিযানের প্রথম দিনেই উচ্ছেদ করা হয়েছে ৫০টি অবৈধ স্থাপনা।
বুধবার সকাল থেকে বোনারপাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকে ঘিরে এলাকায় ব্যাপক তৎপরতা দেখা যায়। বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাটের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মনজুর হোসেন জানান, বোনারপাড়ায় উচ্ছেদ অভিযানের আজ প্রথম দিন। প্রথম দিনেই ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। দীর্ঘদিন ধরে রেলওয়ের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদের মধ্য দিয়ে বোনারপাড়া রেলওয়ে স্টেশন এলাকার জায়গা দখলমুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। উচ্ছেদ অভিযানে প্রথম দিনেই গুঁড়িয়ে দেওয়া হলো ৫০ রেলওয়ের জায়গা অবৈধ দখলমুক্ত করতে পর্যায়ক্রমে এ অভিযান পরিচালনা করা হবে। স্টেশনসংলগ্ন এলাকায় রেলওয়ের জায়গায় গড়ে ওঠা সব অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button