সারাদেশ

সাঘাটায় নারী ইউপি সদস্যের বাড়িতে হামলা করে লুটপাটের অভিযোগ

জয়নুল আবেদীন, সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটায় পূর্ব বিরোধের জেরে গাইবান্ধার সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য বেড়া গ্রামের স্থায়ী বাসিন্দা শাপলা বেগমের বাড়িতে দুর্বৃত্তদের হামলা মারপির ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় এজাহার দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী মোছাঃ শাপলা বেগমের অভিযোগ, গত ২৬ মার্চ সকালে ৩০থেকে ৩৫ জনের একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার বাড়িতে ঢুকে গালিগালাজ, হামলা, এলোপাতারি হামলা চালিয়ে অতংক সৃষ্টি করে। বাধা দিলে তার বিশ^বিদ্যালয়ে পড়–য়া মেয়ে মারধর করে আহত করা হয়।
এ সময় মেয়ের স্বর্ণের চেইন ও আংটি এবং হাতের থাকা একটি স্মার্টফোন ছিনিয়ে নেওয়া হয়। শাপলা বেগমকেও মারধর করে তার স্বর্ণের চেইন নিয়ে নেয় এবং শ্লীলতাহানি করা হয়। এসময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে আলমারি ভেঙে প্রায় ৮ ভরি স্বর্ণালংকার ও ১০ লাখ টাকা লুট করা হয় বলে অভিযোগ উঠেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা শাপলা বেগমের পরিবারকে ভয়ভীতি প্রদর্শন করে পালিয়ে যায়। আহত ওই নারী ইউপি সদস্য-মেয়েকে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
তবে স্থানীয় সূত্র জানা গেছে, চাকরির টাকা লেনদেনকে কেন্দ্র করে স্থানীয় এক ব্যক্তির সাঙ্গে বিরোধের সূত্রপাত। সেই সূত্র ধরে প্রতিপক্ষের ওই ব্যক্তির নেতৃত্বে ওই ইউপি সদস্যের বাড়িতে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। শাপলা বেগম জানান থানায় অভিযোগ করেও পরিবারের লোকজন অবরুদ্ধ অবস্থায় আতঙ্কে রয়েছি।
এব্যাপরে থানার অফিসার ইনচার্জ মাহবুব আলমের সাথে দফায় দয়ায় মোবাইল ফোনে যোগাযোগ করার জন্য চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button