সারাদেশ

জুমারবাড়ী সচেতন নাগরিক কমিটির উদ্যোগে মামুদপুর-চাঁনপাড়ায় মাদকবিরোধী সমাবেশ

স্টাফ রিপোর্টার

গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ী সচেতন নাগরিক কমিটির উদ্যোগে জুমারবাড়ী ইউনিয়নের মামুদপুর – চাঁনপাড়ার ব্যবস্থাপনায় মাদক, জুয়াসহ সকল ধরনের অসামাজিক কাজের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টিতে এবং ক্রীড়ামুখি, সাহিত্য-সংস্কৃতির বিকাশে ভূমিকা রাখতে সমাবেশ অনুষ্ঠিত হয়েহে।
১৭ জুলাই, শুক্রবার, বিকাল ৪টায় জুমারবাড়ী বাস স্ট্যান্ড মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে এ লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়।

চলমান মাদক ও অনলাইন জুয়ার ভয়াল গ্রাসে যখন, গোটা দেশ শঙ্কিত, তখন সুশীল সমাজ ও রাজনৈতিক মহলে বেশ টনক নড়েছে। জাতীয় সংসদে ইতোমধ্যে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠিন শাস্তির বিধান রেখে আইন পাশ হয়েছে। সমাজের সচেতন মানুষগুলো জেগে উঠেছে। ঠিক তখনি, “জুমারবাড়ী সচেতন নাগরিক কমিটি” নামেও একটি সামাজিক সংগঠন আত্মপ্রকাশ করে, ব্যাপক জনমত গঠনে কাজ করে যাচ্ছে। জুমারবাড়ী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে জনসমাবেশ ও কমিটি গঠন করছে। তারই ধারাবাহিকতায় ৪নং মামুদপুর-চাঁনপাড়ায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
আব্দুল হান্নান সরকারের সভাপতিত্বে, মাও. আব্দুল মান্নান এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জুমারবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, মোঃ মাহফুজার রহমান মাফু, সাবেক চেয়ারম্যান মোঃ রোস্তম আলী আকন্দ, সহকারী অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবু তাহের, ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর আব্দুল কাফি, জুমারবাড়ী সচেতন নাগরিক কমিটির আহবায়ক গোলাম রব্বানী রোমান, যুগ্ম আহ্বায়ক, আবু বকর সিদ্দিক, সহকারী শিক্ষক আব্দুল মোতালেব, মোঃ হারুন অর রশিদ, ইউপি সদস্য মোঃ রাসেল, মনিরুজ্জামান জতুসহ আরও অনেকে।

পরে মোঃ আলমগীর হোসেনকে আহবায়ক এবং মোঃ রাসেল মেম্বার, সুমন সরকার, মোঃ এনামুল হক, মোঃ জুয়েল মিয়া, মনিরুজ্জামান জতুকে আহ্বায়ক করে শতাধিক ব্যক্তিকে সদস্য করে, একটি আহবায়ক কমিটি করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button