বগুড়ার খবর
সোনাতলা নাগরিক কমিটির নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

সোনাতলা নাগরিক কমিটির নির্বাহী কমিটির সভা শুক্রবার সকালে সোনাতলা পৌর সদরের ভোজনশালা গার্ডেন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সোনাতলা নাগরিক কমিটির সভাপতি অরূপ কুমার গোস্বামীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল আহমেদ খানের সঞ্চালনায় সভায় সদ্য সমাপ্ত সোনাতলা নাগরিক কমিটির সম্মেলন নিয়ে ও ভবিষ্যৎ করণীয় নিয়ে বক্তব্য রাখেন সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রশিদ রাঙা, তারাজুল ইসলাম, সোহরাব হোসেন উজ্জ্বল মুন্সি, সম্পাদক মণ্ডলীর সদস্য রিবন সরকার, আহসান হাবীব নয়ন, মাওলানা আফজাল হোসেন ও জাহিদুল ইসলাম।



