অনলাইন নিউজ পোর্টাল বাংলা লেন্স এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার

বগুড়ার সোনাতলায় জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা লেন্স এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় সোনাতলা উপজেলায় বাংলা লেন্সের আঞ্চলিক কার্যালয়ে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ও কেক কাটেন আরটিভি ও যায়যায়দিন পত্রিকার বগুড়া জেলা প্রতিনিধি এবং সোনাতলা প্রেসক্লাবের সভাপতি ইমরান হোসেন লিখন।
বাংলা লেন্সের উত্তর অঞ্চল প্রধান সাংবাদিক আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও দৈনিক মহাস্থান পত্রিকার সম্পাদক তানভীর আহমেদ রিমন, বগুড়া সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক ও দৈনিক সাতমাথা পত্রিকার বিজ্ঞাপন ম্যানেজার আব্দুল ওয়াদুদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক কালবেলার উপজেলা প্রতিনিধি রিমন আহমেদ বিকাশ, অনলাইন নিউজ পোর্টাল বগুড়া বার্তার সম্পাদক ইকবাল কবির লেমন, সামাজিক সংগঠন আলোর প্রদীপ-এর চেয়ারম্যান ও সুজন (সুশাসনের জন্য নাগরিক) সোনাতলা উপজেলা সাধারণ সম্পাদক এম. মেহেরুল ইসলাম, দৈনিক নয়া দিগন্তের উপজেলা প্রতিনিধি মিনহাজুল ইসলাম, দৈনিক যুগ-যুগান্তরের বিভাগীয় প্রধান গোলাম মোক্তাদির, দৈনিক একুশের বাণীর উপজেলা প্রতিনিধি ওমর ফারুক বায়তুল এবং দৈনিক মাধুকরের উপজেলা প্রতিনিধি নূরে আলম সবুজ, ব্যবসায়ী মনির হোসেনসহ স্থানীয় সাংবাদিক ও সুধীজন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলা লেন্স স্বল্প সময়ের মধ্যেই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকমহলে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। তারা ভবিষ্যতে আরও সাহসী ও নিরপেক্ষ সাংবাদিকতা বজায় রেখে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।



