বগুড়া জেলা পরিষদে প্রশাসক হলেন এ.কে.এম. আহাসানুল তৈয়ব জাকির


দেশের স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে জেলা পরিষদগুলোর প্রশাসনিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বগুড়া জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন এ.কে.এম. আহাসানুল তৈয়ব জাকির। এর আগে ঢাকার দুই সিটি করপোরেশনসহ দেশের মোট ১১টি সিটি করপোরেশনেও প্রশাসক নিয়োগ দিয়েছিল সরকার। মূলত স্থানীয় সরকারের চেইন অব কমান্ড বজায় রাখা এবং জনসেবা নিশ্চিত করতেই এই রদবদল আনা হয়েছে।
সারাদেশে নিয়োগপ্রাপ্ত ৪২ জন প্রশাসকের তালিকায় রয়েছেন:
পঞ্চগড়ে মোহাম্মদ তৌহিদুল ইসলাম, দিনাজপুরে মোফাজ্জল হোসেন দুলাল, রংপুরে মোহাম্মদ সাইফুল ইসলাম, কুড়িগ্রামে মোঃ সোহেল হোসনাইন কায়কোবাদ, গাইবান্ধায় অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, জয়পুরহাটে মোঃ মাসুদ রানা প্রধান, চাঁপাইনবাবগঞ্জে মোঃ হারুনুর রশিদ, নওগাঁয় মোঃ আবু বক্কর সিদ্দিক, রাজশাহীতে মোঃ এরশাদ আলী, নাটোরে মোঃ রহিম নেওয়াজ, মেহেরপুরে মোঃ জাভেদ মাসুদ, কুষ্টিয়ায় সোহরাব উদ্দিন, ঝিনাইদহে মোঃ আবুল মজিদ, যশোরে দেলোয়ার হোসেন খান খোকন, মাগুরায় আলী আহমেদ, বাগেরহাটে শেখ মোহাম্মদ জাকির হোসেন এবং খুলনায় এস এম মনিরুল হাসান (বাপ্পী)।
এছাড়া বরিশাল বিভাগে পটুয়াখালীতে স্নেহাংশু সরকার, ভোলায় গোলাম নবী আলমগীর, বরিশালে আকন কুদ্দুসর রহমান, ঝালকাঠিতে মোঃ শাহাদাৎ হোসেন এবং পিরোজপুরে আলমগীর হোসেন দায়িত্ব পেয়েছেন।
ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের জেলাগুলোর মধ্যে টাঙ্গাইলে এস এম ওবায়দুল হক, শেরপুরে এ.বি.এম. মামুনুর রশিদ, ময়মনসিংহে সৈয়দ এমরান সালেহ, নেত্রকোনায় মোঃ নূরুজ্জামান (এড.), কিশোরগঞ্জে খালেদ সাইফুল্লাহ সোহেল খান, মুন্সীগঞ্জে এ.কে.এম. ইরাদত, নারায়ণগঞ্জে মোঃ মামুন মাহমুদ, রাজবাড়ীতে আব্দুস সালাম মিয়া, গোপালগঞ্জে শরিফ রফিক উজ্জামান, মাদারীপুরে খোন্দকার মাশুকুর রহমান এবং শরীয়তপুরে সরদার এ.কে.এম. নাসির উদ্দিনকে নিয়োগ দেওয়া হয়েছে।
সিলেট ও চট্টগ্রাম বিভাগের মধ্যে সুনামগঞ্জে মোঃ মিজানুর রহমান চৌধুরী, সিলেটে আবুল কাহের চৌধুরী, মৌলভীবাজারে মিজানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ায় সিরাজুল ইসলাম, কুমিল্লায় মোঃ মোশতাক মিয়া, নোয়াখালীতে মোঃ হারুনুর রশিদ আজাদ, লক্ষ্মীপুরে সাহাব উদ্দিন এবং কক্সবাজারে এ টি এম নুরুল বশর চৌধুরী নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।
সরকারের এই সময়োপযোগী সিদ্ধান্তের ফলে জেলা পর্যায়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও প্রশাসনিক সমন্বয় আরও সহজতর হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



