বগুড়ার খবর

পায়ে মাড়িয়ে তৈরি হচ্ছে সেমাই; ৬০ হাজার টাকা জরিমানা

পায়ে মাড়িয়ে তৈরি হচ্ছে সেমাই; ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ার শাজাহানপুরে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির দায়ে ‘নিউ মাইশা স্পেশাল সেমাই কারখানা’কে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২২ ফেব্রুয়ারি) উপজেলার মাদলা পূর্বপাড়াস্থ ওই কারখানায় জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
অভিযান সূত্রে জানা গেছে, কারখানাটিতে কোনো প্রকার স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরি করা হচ্ছিল। বিশেষ করে, মানুষের পায়ে মাড়িয়ে সেমাইয়ের ময়দার ডো (খামির) তৈরি করার প্রমাণ পান ভ্রাম্যমাণ আদালত।

এ ছাড়া বিএসটিআই-এর প্রয়োজনীয় মান সনদ ও অনুমোদন ছাড়াই অবৈধভাবে সেমাই উৎপাদন এবং মোড়কজাত করা হচ্ছিল।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাদ হোসেনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ওই কারখানাকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানার পাশাপাশি কারখানায় থাকা অনিরাপদ খাদ্য ও সরঞ্জামসমূহ জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।
অভিযান চলাকালীন বগুড়ার নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল মিয়াসহ জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

জনস্বার্থে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরো পড়ুন :বগুড়া ও শেরপুরের উপনির্বাচনের তারিখ জানাল ইসি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button