বগুড়ার খবরজাতীয়
সোনাতলা কল্যাণ সমিতি, ঢাকা’র কার্যনির্বাহী কমিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

গত ১৫ মে ২০২৬, শুক্রবার, সন্ধ্যা ৭ টায় ঢাকা’র ধানমন্ডিস্থ “বিগবস ইন্টারন্যাশনাল”-এ সোনাতলা কল্যাণ সমিতি, ঢাকা’র কার্যনির্বাহী কমিটির ১ম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোনাতলা কল্যাণ সমিতি, ঢাকা’র সভাপতি মোঃ শাহনূর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সমিতির সহঃ সভাপতি আশরাফুল হায়দার সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক সামিউল বাসার নয়ন, অর্থ বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান মনির, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ধর্মীয় ও সমাজসেবা বিষয়ক সম্পাদক আব্দুল খালেক সোহেল, শিক্ষা বিষয়ক সম্পাদক কৃষিবিদ সাইদুর রহমান সাগর, সহঃ তথ্য ও গবেষণা সম্পাদক রাশেদ কিরন, কার্যকরি সদস্য আব্দুর রহিম রিয়াজ ও রুহুল আমিন ।


