বগুড়ার খবরশিক্ষা

সোনাতলায় কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

মিনাজুল ইসলাম, স্টাফ রিপোর্টার

বগুড়ার সোনাতলায় সুখানপুকুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সোমবার সকাল দশটায় বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন স্হানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজি রফিকুল ইসলাম।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ নজমুল হক,থানা অফিসার ইনচার্জ কবির হোসেন,দিগদাইড় ইউপির চেয়ারম্যান সহিদুল হক,জোড়গাছা ইউপির চেয়ারম্যান গোলাম রব্বানী, উপজেলা বিএনপির সেক্রেটারি জিয়াউল হক, যুবদলের আহবায়ক রাশেদুর রহমান, কৃষক দলের আহবায়ক ইমদাদুল হক,প্রভাষক মাওলানা রবিউল ইসলাম প্রমুখ,শিহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর ছিদ্দিক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হারুনুর রশিদ। অনুষ্ঠান শেষে কৃর্তী শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button