বগুড়ার খবরশিক্ষা

সোনাতলা নাগরিক কমিটির উদ্যোগে মাদক ও বাল্যবিবাহবিরোধী মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক

সোনাতলা নাগরিক কমিটির উদ্যোগে মাদক ও বাল্যবিবাহবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ অক্টোবর সোমবার বেলা ১২ টায় সোনাতলা উপজেলার শালিখা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সাথে এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শালিখা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশাদুজ্জামান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনাতলা নাগরিক কমিটির সভাপতি, সাবেক জেলা দায়রা জজ অরূপ কুমার গোস্বামী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার তাসলিমা খাতুন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শালিখা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ নুরুন্নবী, সোনাতলা নাগরিক কমিটির সভাপতিম-লীর সদস্য আব্দুর রশিদ রাঙা, তারাজুল ইসলাম তারা, সাধারণ সম্পাদক সোহেল আহমেদ খান, সম্পাদকম-লীর সদস্য শফিউল্লাহ শফি, নির্বাহী সদস্য এম এম মেহেরুল, সাংবাদিক আব্দুর রাজ্জাক, আব্দুল হান্নান প্রমুখ।
শালিখা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী সুরাইয়া মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভার মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
উল্লেখ্য, সোনাতলা নাগরিক কমিটি দীর্ঘদিন যাবত সোনাতলা উপজেলার মৌলিক উন্নয়নে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। উপজেলার সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে মাদক ও বাল্যবিবাহ বিরোধী ক্যাম্পেইন পরিচালনা করে আসছে। আজকের মতবিনিময় সভায় শিক্ষার্থীরা স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন এবং তাদের মতামত ব্যক্ত করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button