সোনাতলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

মিনাজুল ইসলাম

বগুড়ার সোনাতলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর বারোটায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিকের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ কবির হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেফাউল আজম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মণ্ডল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, সদর ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন,জোড়গাছা ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী, পাকুল্লা ইউপি চেয়ারম্যান লতিফুল বারী টিম, বালুয়া ইউপির প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম, সেলিম রেজা বাবলা, মহিলা দল নেত্রী খালেদা আক্তার নয়ন তারা, ফায়ার সার্ভিস সোনাতলা স্টেশন অফিসার আকরামুল হোসেন,পল্লী বিদ্যুৎ অফিসার সাইফুল ইসলাম, আনসার-ভিডিপির অফিসার সাহেনা আক্তার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কামরুল হাসান বাবু, উপজেলা কৃষক দলের আহবায়ক ইমদাদুল হক বাদশা,উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বিকাশ স্বর্ণকার, উপজেলা কেন্দ্রীয় মন্দিরের সাধারণ সম্পাদক নিতাই লাল সাহা, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব মৃনাল ক্লান্তি ঘোষ প্রমূখ। এসময় সোনাতলা পৌরসভা এবং ইউনিয়নের ৫৩টি পূজা মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



