সান্তাহারে সিএনজি মালিক সমিতির উদ্যোগে অনুদান প্রদান

আবু বকর সিদ্দিক বক্কর,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহারে সিএনজি মালিক সমিতির উদ্যোগে সংগঠনের নিজ কার্যালয়ে আজ শুক্রবার বেলা সাড়ে এগারো ঘটিকার সময় শিক্ষা, কন্যা ও মৃত্যু অনুদান প্রদান করা হয়।
আজ (১৭ জুলাই) শুক্রবার বেলা সাড়ে এগারো ঘটিকার সময় বগুড়া জেলা অটো টেম্পু ও সিএনজি মালিক সমিতির উদ্যোগ শিক্ষা, কন্যা ও মৃত্যু অনুদান প্রদান করা হয়।
অনুষ্ঠানে হাসানকে আহবায়ক করে সাত সদস্য বিশিষ্ট নির্বাচন কালীল একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।
সংগঠনের আহবায়ক মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমানের সঞ্চালনায় অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার।
এ ছাড়াও অনুষ্ঠানে উপজেলা বিএনপির সহ সভাপতি কামরুল ইসলাম মধু, বগুড়া জেলা মহিলা দলের সহ-সাধারণ সম্পাদক ও সান্তাহার পৌর মহিলা দলের সভাপতি হাসিনা মমতাজ মুক্তা, পৌর শ্রমিক দলের সভাপতি মাসুদ রানা, পৌর ছাত্র দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী, সংগঠনের সহ-সভাপতি লিটন হোসেন, আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ এনামুল হকসহ মালিক সমিতির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।



