স্টাফ রিপোর্টার
সোনাতলার হরিখালী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের সদা হাস্যোজ্জ্বল অধ্যক্ষ মোঃ আশরাফুল ইসলাম বুধবার (১৩-০৫-২৬) দুপুরে দায়িত্বরত অবস্থায় হরিখালী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ ক্যাম্পাসে আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাঁকে অ্যাম্বুলেন্সে করে টিএমএসএস রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতালে নিয়ে যান সহকর্মীরা।
বর্তমানে সেখানে তাঁর রোগ নির্ণয়ে পরীক্ষা-নীরিক্ষাসহ প্রয়োজনীয় চিকিৎসা চলছে। হরিখালী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের সদা হাস্যোজ্জ্বল অধ্যক্ষ মোঃ আশরাফুল ইসলামের আশু সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন বগুড়া বার্তা সম্পাদক ইকবাল কবির লেমন ও প্রকাশক আবু রায়হান।