স্টাফ রিপোর্টার
সোনাতলা সদর ইউনিয়ন বগুড়ার সোনাতলা উপজেলার একটি ইউনিয়ন। সোনাতলা উপজেলার সদরে অবস্থান হলেও এখনও এই ইউনিয়নে গড়ে ওঠেনি উন্নত যোগাযোগ ব্যবস্থা। শিক্ষা প্রতিষ্ঠান বিশেষত, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কোন শিক্ষা প্রতিষ্ঠান নেই ইউনিয়নটিতে। মাদকের ভয়াল থাবা, স্যানিটেশন ব্যবস্থার অপ্রতুলতা, বিশুদ্ধ পানির অভাব এই ইউনিয়নবাসীর বড় সমস্যা। ছোটবেলা থেকে এই সমস্যাগুলো দেখে বড় হয়েছেন সোনাতলা সদর ইউনিয়নের কামালেরপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াজেদ আকন্দের ছেলে উন্নয়নপ্রয়াসী রুহুল আমিন ফটিক। ছোটবেলা থেকেই এই সমস্যাগুলো নিয়ে কথা বলতেন সমাজ সচেতন রুহুল আমিন ফটিক। সোনাতলা সদর ইউনিয়নকে বাস্তবিকভাবেই একট মডেল ইউনিয়নে রূপান্তরে তাঁর প্রচেষ্টা এখনও অব্যাহত আছে। সোনাতলার সদর ইউনিয়নের সাধারণ জনতাকে তিনি মনে করেন আত্মার আত্মীয়। তাইতো সুখে-দুঃখে পরম মমতায় তাদের পাশে গিয়ে দাঁড়ান তিনি। শিক্ষাবঞ্চিত শিক্ষার্থীদের
আর্থিক সহায়তা, আর্থিক কারণে বিবাহদানে অক্ষম কন্যাদায়গ্রস্ত পিতাকে আর্থিক অনুদান প্রদান, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক সংগঠনে অনুদান প্রদান, সামাজিক ও ধর্মীয় কাজে নেতৃত্বদানের ক্ষেত্রে একনামে পরিচিত রুহুল আমিন ফটিক। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সোনাতলা সদর ইউনিয়ন থেকে চেয়ারম্যান প্রার্থী হতে চান সৎ, সাহসী, অন্যায়ের প্রতিবাদকারী সদাহাস্যোজ্বল, তারুণ্যের প্রতীক রুহুল আমিন ফটিক। এজন্য মানুষের ভালবাসায় ধন্য ফটিক চান এলাকার সকল মানুষের দোয়া। সোনাতলা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন ফটিক জানিয়েছেন, দীর্ঘদিনের বঞ্চিত সোনাতলা সদর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তরের জন্য আমি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশগ্রহণ করতে চাই। মানুষের ভালবাসা ও সমর্থনে আমি চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নটির সাধারণ মানুষের কল্যাণে এমন কিছু করতে চাই যা সারাজীবন দৃষ্টান্ত হয়ে থাকবে।