বগুড়ার খবর

সোনাতলা সদর ইউনিয়ন ও মধুপুর ইউনিয়নে উপজেলা কৃষকদলের দিনব্যাপী ধানের শীষের গণসংযোগ

স্টাফ রিপোর্টার

সোনাতলা সদর ইউনিয়ন ও মধুপুর ইউনিয়নে উপজেলা কৃষকদলের দিনব্যাপী ধানের শীষের গণসংযোগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ আসনে বিএনপি মনোনিত প্রার্থী আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম ও ধানের শীষ প্রতীকের সমর্থনে শুক্রবার (৬ফেব্রুয়ারি) দিনব্যাপী গণসংযোগ করেছে সোনাতলা উপজেলা কৃষকদলের নেতৃত্বে সোনাতলা সদর ইউনিয়ন ও মধুপুর ইউনিয়ন কৃষকদল। গণসংযোগকালে সদর ইউনিয়নের রানীরপাড়া, নিউ রানীরপাড়া, কেল্লাগাড়ি, চামুরপাড়া রেলগেট, মধুপুরের ফুলবাড়িয়া, ছাতিয়ানতলাসহ সদর ইউনিয়ন ও মধুপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মাঝে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন সোনাতলা উপজেলা কৃষকদলের সদস্য সচিব মানজুদুর রহমান লানজু, যুগ্ম আহ্বায়ক মোঃ শফিউল্লাহ শফি, মধুপুর ইউনিয়ন বিএনপির সদস্য ডা. আবু তালেব, তোফাজ্জল হোসেন, মকবুল হোসেন, উপজেলা কৃষক দল নেতা ডা. আব্দুর রাজ্জাক রুবেল, মধুপুর ইউনিয়ন কৃষক দলের যুগ্ম সম্পাদক শাহ আলম, ৪ নং ওয়ার্ড সভাপতি মামরুল ইসলাম।
গণসংযোগ শেষে নির্বাচনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জিয়াউল ইসলাম শানতু।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button