সোনাতলা সদর ইউনিয়নে উপজেলা কৃষকদলের দিনব্যাপী ধানের শীষের গণসংযোগ

স্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ আসনে বিএনপি মনোনিত প্রার্থী আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম ও ধানের শীষ প্রতীকের সমর্থনে বৃহস্পতিবার (৫ফেব্রুয়ারি) দিনব্যাপী গণসংযোগ করেছে সোনাতলা উপজেলা কৃষকদলের নেতৃত্বে সোনাতলা সদর ইউনিয়ন কৃষকদল। গণসংযোগকালে সদর ইউনিয়নের সুজাইতপুর, বড়শিচড়া, চামুরপাড়া, নয়াপাড়া, রেলগেটসহ সদর ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগকালে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন সোনাতলা উপজেলা কৃষকদলের সদস্য সচিব মানজুদুর রহমান লানজু, যুগ্ম আহ্বায়ক মোঃ শফিউল্লাহ শফি,ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিলন, উপজেলা কৃষকদল নেতা উজ্জ্বল হোসেন মুন্সি, মোমিনুল ইসলাম রুমেল, নজরুল ইসলাম রুবেল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক পাভেল আহম্মেদ, কৃষকদল নেতা ডাঃ আব্দুর রাজ্জাক রুবেল, রহিম, রফিকুল,সদর ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক তারাজুল ইসলাম, কৃষক দলের ১ নং ওয়ার্ড সভাপতি ফিটবাবু, ২ নং ওয়ার্ড সভাপতি ইয়াসিন, সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাকির হোসেন।
গণসংযোগ শেষে নির্বাচনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জিয়াউল ইসলাম শানতু।



