স্টাফ রিপোর্টার
"সচেতন নাগরিক, সমৃদ্ধ সোনাতলা" স্লোগানকে ধারন করে, গত ১৪/০৮/২৬ তারিখে সোনাতলা সচেতন নাগরিক ফোরাম এর আংশিক আহবায়ক কমিটি করা হয়েছিলো। ১৯/০৮/২৬ তারিখ, সন্ধা ৭টায়, সোনাতলা ভোজনশালা রেস্তোরাঁয় বসে, পূর্ণাঙ্গ উপজেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ১০৫ সদস্যের আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন, জনাব এটিএম গোলাম রকিব, সহকারী অধ্যাপক (অব), সদস্য সচিব জনাব সাজেদুর রহমান সুমন, সিনিয়র অফিসার, অগ্রণী ব্যাংক। এছাড়া যুগ্ম আহবায়ক তিনজন যথাক্রমে- মোঃ নাসির উদ্দিন আন্জু, সহকারী অধ্যাপক, মোঃ এমদাদুল হক, বিশিষ্ট ব্যবসায়ী, গোলাম রব্বানী রোমান, চেয়ারম্যান, আন-নুর সায়েন্টিফিক মাদরাসা। তিনজন যুগ্মসচিব যথাক্রমে, মোঃ এরশাদুল ইসলাম দুলু, বিএসসি শিক্ষক, মনিরুজ্জামান জুলহাস, মোঃ শামীম হোসেন সুজন। বাকী সবাই সম্মানিত সদস্য। ফোরামের উপদেষ্টা পরিষদে সোনাতলার শিক্ষিত, চিন্তক, সূর্যসন্তানদের মধ্য থেকে ৩৪জন বিশেষ ব্যক্তিদের তালিকা প্রকাশ করা হয়। প্রধান উপদেষ্টা জনাব মোঃ কা্জী রফিকুল ইসলাম, মাননীয় সংসদ সদস্য, বগুড়া-১। ২. জনাব মোঃ রেজাউল করিম রেজা, ডিআইজি, শিল্পাঞ্চল, ঢাকা, ৩. জনাব একেএম আহসানুল তৈয়ব জাকির, প্রশাসক, জেলা পরিষদ, বগুড়া, জনাব ৪. স্বীকৃতি প্রামানিক — ইউএনও, সোনাতলা ৫. প্রফেসর মোঃ মঞ্জুর কাদের — অধ্যক্ষ, সর. না. আ. কলেজ ৬. ডাক্তার সারমিন কবিরাজ — UHFPO, সোনাতলা ৭. অধ্যাপক মহিবুর ইসলাম ফিরোজ — অব., ঢাকা কলেজ ৮. অধ্যাপক আহসান হাবিব সানা — ঢাকা বিশ্ববিদ্যালয় ৯. অধ্যাপক রেজাউল করিম রাজু — জগন্নাথ বিশ্ববিদ্যালয় ১০. জুয়েল মিয়া — মেয়র/প্রশাসক, পৌরসভা ১১. মোঃ তৌহিদুল ইসলাম টিটু — পিএস, এলজিআরডি প্রতিমন্ত্রী ১২. মোঃ জাহাঙ্গীর আলম আকন্দ নানু — সাবেক পৌর মেয়র, সোনাতলা ১৩. মোঃ কবির হোসেন — ওসি, সোনাতলা ১৪. সরকার নাহারুল ইসলাম — বিভাগীয় অডিটর (অব.), রেলওয়ে, রাজশাহী ১৫. ইঞ্জি. আব্দুস সবুর (বুয়েট) — পেট্রোবাংলা (অব.), চমরগাছা ১৬. মোঃ
মহিদুল ইসলাম রিপন — চেয়ারম্যান, মনি পঞ্চায়েত ট্রাস্ট ১৭. আব্দুস সোবহান বুলবুল — কৃষি কর্মকর্তা (অব.) ১৮. মাও. আব্দুল্লাহ আনসারী — অধ্যক্ষ, সো. ফা. মাদরাসা ১৯. মোঃ শাহুদুজ্জামান সাজু — অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), সো. হা. কলেজ ২০. মোঃ শফিকুল ইসলাম বাদশা — অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), সোনাতলা মহিলা কলেজ ২১. মোঃ এনামুল মণ্ডল — সাবেক ভাইস চেয়ারম্যান, সোনাতলা উপজেলা ২২. কৃষিবিদ এনামুল হক (সিনি) — চমরগাছা ২৩. কৃষিবিদ এনামুল হক — সিনিয়র এজিএম, মেগা ফিড ২৪. মোঃ মুজাহিদুল ইসলাম — উপাধ্যক্ষ, পলাশবাড়ী ডিগ্রি কলেজ ২৫. মোঃ ফজলুর রহমান — সহ. অধ্যাপক, কামারপাড়া ২৬. মোঃ মিজানুর রহমান — প্রধান শিক্ষক, আলেকতোলা বালিকা উচ্চ বিদ্যালয়, চমরগাছা ২৭. মোঃ জাহাঙ্গীর কবির — ইতালি অ্যাম্বাসি ২৮. মোঃ আব্দুল হাই — প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত), সোনাতলা গার্লস ২৯. মোঃ মাজেদুর রহমান জুয়েল — ব্যবস্থাপক, ইসলামী হাসপাতাল, বগুড়া ৩০. মিজানুর রহমান — ফিল্ড সুপারভাইজার, ইসলামী ফাউন্ডেশন ৩১. মোঃ শাহা্রুল ইসলাম লাজু — ফাউন্ডার সদস্য, সো.স.না.ফো. ৩২. মোঃ শাহাদৎ জামান স্বপন — সিনিয়র , দৈনিক কালের কণ্ঠ ৩৩. মুফতি মোঃ মুজাহিদুর রহমান — ইমাম, উপজেলা মডেল মসজিদ ৩৪. শ্রী পঙ্কজ কুমার সাহা — সভাপতি, কেন্দ্রীয় পূজা মণ্ডপ প্রমুখ। কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে, উপদেষ্টা মোঃ শাহারুল ইসলাম লাজুর উপস্থাপনায় অনেকেই বক্তব্য দেন। অতঃপর সদস্য সচিব সাজেদুর রহমান সুমন কমিটির নাম প্রকাশ করেন। বলা হয়, আরও যারা সৎ মানসিকতা পোষণ করেন, যুক্ত হতে চান, সবাইকে ওয়েলকাম। তবে কাজের গতিবিধি দেখে বাছাইকৃত ১৫ সদস্যকে নিয়ে নির্বাহী পরিষদ গঠন করা হবে। আর শীঘ্রই পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড, মসজিদ, মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠা ভিত্তিক কমিটিও গঠন করা হবে ইনশাআল্লাহ। আহবায়ক জনাব এটিএম গোলাম রকিব সমাপনী বক্তব্য দিয়ে সভা শেষ করেন।