স্টাফ রিপোর্টার
সোনাতলা কল্যাণ সমিতি, ঢাকা'র আয়োজনে আলোচনা সভা ও চা-আড্ডা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সন্ধ্যা ৭ টায় ধানমন্ডি স্টার কাবাব রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি শাহানুর ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় সম্মাননীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি নাজির আখতার কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি এবং ইউনাইটেড নেশনস হাইকমিশনার ফর রিফিউজিস (UNHCR, উগাণ্ডা) এর সিনিয়র ডেভেলপমেন্ট
অফিসার, সোনাতলার কৃতি সন্তান আরিফুর রহমান প্রধান। উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আলী কবির খাঁন, শাহাবুল আলম খান, আব্দুল কাইয়ুম, তপন হোসেন, সংগঠনের সাধারণ সম্পাদক শাফিউল ইসলাম বিব্বু, সহ: সভাপতি কৃষিবিদ এনামুল হক,, আশরাফুল হায়দার সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক সামিউল বাসার নয়ন, লাপিজুর রহমান বাবু, শাহারুল ইসলাম লাজুসহ কল্যাণ সমিতির নেতৃবৃন্দ।