স্টাফ রিপোর্টার
৩ জুলাই, শুক্রবার, সন্ধ্যা ৭ টায় ধানমন্ডিস্থ বিগবস ইন্টারন্যাশনালে সোনাতলা কল্যাণ সমিতি, ঢাকা'র কার্যনির্বাহী কমিটির মাসিক আলোচনা সভা সংগঠনের সভাপতি শাহানুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সম্মাননীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান জনাব ডঃ মামুন মাহমুদ। আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের
রসায়ন বিভাগের অধ্যাপক, জাতিসংঘের ইন্ডিপেন্ডেন্ট সায়েন্টিফিক প্যানেল অন ইফেক্টস অফ নিউক্লিয়ার ওয়ার এর সদস্য, সোনাতলা কল্যাণ সমিতি, ঢাকা'র উপদেষ্টা ডঃ আহসান হাবিব ছানা, সমিতি’র উপদেষ্টা খান কবির, সমিতি’র সহঃ সভাপতি কৃষিবিদ এনামুল হক, আশরাফুল হায়দার সুমন, যুগ্ম সম্পাদক লাপিজুর রহমান বাবু, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।