জাতীয়

সোনাতলা উপজেলা কল্যাণ সমিতি, ঢাকা’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

সোনাতলা উপজেলা কল্যাণ সমিতি, ঢাকা’র আয়োজনে ১০ রমজান শনিবার, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ক্যাফেটেরিয়া,ঢাকায় দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ রবিউল হোসেন রবি’র সভাপতিত্বে, সাধারণ সম্পাদক এ এইচ এম জাকারিয়া এর স্বাগত বক্তব্য প্রদানের মাধ্যমে ইফতারোত্তর আলোচনা শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া- ১ (সারিয়াকান্দি- সোনাতলা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি’র বক্তব্য দেন বিএনপি নেতা মোঃ মোশাররফ হোসেন চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন সোনাতলা উপজেলা কল্যাণ সমিতি, ঢাকা’র সিনিয়র সহ- সভাপতি আ ফ ম জিন্নাতুল ফেরদৌস তপন,সহ-সভাপতি এ কে এম আল্লামা ইকবাল,শামীম আহমেদ, আহসান হাবীব অলোক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুর আহসান জনি,মেহেদী মাসুদ লিটন, নুরুন্নবী হোসেন নাহিদ,ইয়াসিন আলী সবুজ, বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, আনোয়ারুল লাবু, মুখলেসুর রহমান শাহজাহান আলীসহ সমিতির সকল সদস্য এবং সুধীজন। সভাশেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button