স্টাফ রিপোর্টার
প্রতিকী ছবি সোনাতলার সুজাইতপুরে কিশোরগ্যাঙের হামলা ও হুমকির ঘটনায় থানায় অভিযোগের ঘটনা ঘটেছে। অভিযোগটি করেছেন সোনাতলা উপজেলার সুজাইতপুর পশ্চিমপাড়ার মৃত কোব্বাত আলী শেখের ছেলে মোঃ শিপন শেখ। সোনাতলা থানায় করা লিখিত অভিযোগে শিপন শেখ উল্লেখ করেছেন, গত ১৪-০৪-২৬ তারিখ রাত আনুমানিক ৯ টার সময় তার ছেলে সিহাব, ভাতিজা টিপু, মোকছেদুল সুজাইতপুর পশ্চিমপাড়া টিটির মোড়ে পলাশের দোকানের সামনে বসে ছিল। এমন সময় পূর্ব শত্রুতার জের ধরে সুজাইতপুর মধ্যপাড়া গ্রামের ছয়ফুল ইসলামের ছেলে মোঃ শরিফুল ইসলাম শরিফের নেতৃত্বে ১৫/২০ জনের কিশোরগ্যাঙ হাতে হকিস্টিক,
ক্রিজ, ভ্যানের চেইন, ধারালো অস্ত্র নিয়ে শিপনের ভাতিজা মোকছেদুলকে অপহরণ করার চেষ্টা করে। এমন সময় সিহাবসহ অন্যরা বাধা দিলে সিহাবকে ভ্যানের চেইন দিয়ে ব্যাপক মারপিট করে। এসময় তারা ভাতিজা টিপু ও মোকছেদুলকে পাইপ, লোহার রড, ভ্যানের চেইন দিয়ে মারাত্মক জখম করে। তাদের আর্ত চিৎকারে স্থানীয় লোকজন এসে তাদের রক্ষা করে। এঘটনার পরেও ওই গ্যাঙ তাদের পিছন বাড়িতে গিয়ে সিপন, মোকছেদুল, টিপুকে পুনরায় মারধোর করে খুন-জখম করার হুমকি দিয়ে আসে। এঘটনায় থানায় অভিযোগ করার কারণে অভিযুক্ত গ্যাঙ আবারও হুমকি প্রদান করে।