বগুড়ার খবর

সোনাতলার রশিদপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে জেলা পরিষদ প্রশাসক আহসানুল তৈয়ব জাকিরের অনুদান প্রদান

শিমন আহম্মেদ বাদল

সোনাতলার রশিদপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেছেন বগুড়া জেলা পরিষদ প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির। এ সময় উপস্থিত ছিলেন বালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবীব মোহন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহযোগী অধ্যাপক আহসান হাবীব রতন, বালুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, বিএনপি নেতা আব্দুস সালামসহ স্থানীয় বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়নের রশিদপুর গ্রামে ইউনুস আলীর বাড়িতে বৃহস্পতিবার সকাল আনুমানিক ৭টার দিকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ইউনুস আলীসহ তার ছেলে—রফিকুল ইসলাম, ফরিদুল ইসলাম, সুজন মিয়া ও শ্যামল মিয়ার মোট আটটি ঘর পুড়ে যায়। এতে পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
খবর পেয়ে নবনিযুক্ত বগুড়া জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক অনুদান প্রদানের পাশাপাশি সান্তনা দেন।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button