বগুড়ার খবর

সোনাতলার জোড়গাছায় বিএনপি প্রার্থী কাজী রফিকের উঠান বৈঠক

স্টাফ রিপোর্টার

সোনাতলার জোড়গাছায় বিএনপি মনোনিত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব কাজী রফিকুল ইসলামের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-১ আসনে বিএনপি মনোনিত প্রার্থী আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সোনাতলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, জোড়গাছা ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, বিএনপি নেতা আলী হাসান নারুন, উপজেলা যুবদলের আহ্বায়ক হাজী রাশেদুর রহমান হান্নানসহ স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম সোনাতলা-সারিয়াকান্দির উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করার অনুরোধ জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button